
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অন্যতম হোতা ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগ দাখিল করার পরপরই তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।
সংস্থাটির দায়িত্বশীল একাধিক সূত্র আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অভিযোগপত্র দাখিলের পর বাচ্চুকে গ্রেপ্তারের চেষ্টা করছেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থাও এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। যেকোনো সময় যেকোনো সংস্থার কর্মকর্তার হাতে গ্রেপ্তার হতে পারেন বেসিক ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চুকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য বিভ্রান্তিকর। দেশে আছেন বলেই আমরা তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছি।’
অপর একটি সূত্র নিশ্চিত করেছে, গত মে থেকে দুই দফা বাচ্চু দেশের বাইরে অবস্থান করেছেন। এর মধ্যে ৪ মে দুবাই থেকে ফিরেছেন। এরপর একবার কানাডায় গিয়েছেন। ৮ জুন সেখান থেকে ফেরেন বাচ্চু। ১২ জুন বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাতের ৫৯ মামলার ৫৮টিতে আসামি করে চার্জশিট দেয় দুদক। সেদিন থেকেই বাচ্চুর অবস্থান নিয়ে শুরু হয় নানা জল্পনা।
কেউ কেউ বলেছেন, চার্জশিট দেওয়ার আগেই দেশ থেকে পালিয়েছেন সাবেক এই সংসদ সদস্য। তবে দুদকের গোয়েন্দা ইউনিট ও তদন্তকারী কর্মকর্তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বাচ্চু দেশেই আছেন এবং ঢাকায় কোথাও অবস্থান করছেন। এসব তথ্য নিশ্চিত হয়ে সংস্থাটি থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গত ১৫ জুন চিঠি দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখায় ইতিমধ্যেই চিঠিটি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেসিক ব্যাংক ইস্যুতে দুদকের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন। ইতিমধ্যে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।’
১২ জুন ব্যাপক আলোচিত বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের ৫৯টি মামলায় অভিযোগপত্র দেয় দুদক। অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা সত্ত্বেও দীর্ঘ আট বছরের তদন্ত কার্যক্রমে বাচ্চুকে আসামি করতে পারেনি সংস্থাটি। তবে বর্তমান মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশনের আমলে তদন্তে বেরিয়ে আসে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের নাম। অভিযোগপত্রে বাচ্চুসহ ৪৬ ব্যাংক কর্মকর্তা ও ১০১ গ্রাহককে আসামি করা হয়।
দুদকের তথ্যমতে, দুদক ২০১৩ সালে বেসিক ব্যাংকের অভিযোগের অনুসন্ধান শুরু করে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে ২ হাজার ৩৬ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৫ সালের ২১,২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১২০ জনকে আসামি করা হয়। পরে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আরও ৩টি মামলা দায়ের করা হয়। সব মিলিয়ে বেসিক ব্যাংক টাকা আত্মসাতের ঘটনায় ৫৯টি মামলা করে দুদক।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে