
গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইনের চলছে সংস্কার। ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে বসানো হচ্ছে রেললাইনের পাটাতন, স্লিপার ও লোহার পাত। আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন রেলের প্রকৌশলী।
আজ ১৩ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে সরজমিন দেখা যায়, উপজেলার বনখড়িয়া গ্রামে দুর্বৃত্তদের কেটে রাখা অংশে লাইনচ্যুত হয়ে ৩০০ ফুট রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি হওয়া অংশে নতুন করে বসানো হচ্ছে, স্লিপার, পাটাতন ও লোহার পাত। ইতিমধ্যে স্লিপার বসানোর কাজ শেষ হয়েছে। চলছে লোহার পাত বসানোর কাজ। প্রকৌশলী বিভাগের কর্মচারীরা ত্বরিত গতিতে তাঁদের কর্মযজ্ঞ চালাচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকৌশলী সানাউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দ্রুতগতিতে আমাদের কর্মযজ্ঞ চালাচ্ছি। দুমড়েমুচড়ে যাওয়া ৩০০ ফুট অংশে নতুন করে লাইন বসানো হচ্ছে। আশা করছি, রাত ৭টার মধ্যে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
আজ ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে