রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। তবে কোন গাড়ি ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকালে সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরে কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলে পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পারুল বেগমের ভাতিজা মো. মেহেদী হাসান রিজভী জানান, পারুল বেগমের স্বামীর নাম সাহেব আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লতরদি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল পশ্চিমপাড়া মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তিনি আরও জানান, পারুল বেগম বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যেই বাসার কাউকে কিছুই না বলে বের হয়ে যেত। গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায়নি। আজ রোববার সকালে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে মরদেহ শনাক্ত করি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে