ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্ল্যাহ খান রানা, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান।
কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর।
এ ছাড়া ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম ও অলিউর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি কাজী রওনাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে