
চিকিৎসায় অবহেলার কারণে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ আল হিন্দির (৬৩) মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাইলটের বোন তালা এলহেনডি। ইউসুফ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মোহান্নাদ ইউসুফ আল হিন্দি মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিক। গত বছরের ১৪ ডিসেম্বর ভোর ৪টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান পাইলট মোহান্নাদ ইউসুফ। ৮ ঘণ্টা পর দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময়ের মধ্যে চারবার হার্ট অ্যাটাক করেন এ পাইলট।
সংবাদ সম্মেলনে তালা এলহেনডি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ইউনাইটেড হাসপাতালের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাঁকে হুমকি ও নানাভাবে অসহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা ও দূতাবাসে অভিযোগের কথা বলায় তাঁকে চিকিৎসার কাগজপত্র দেওয়া হয়। যদিও সেখানে জালিয়াতি করা হয়েছে বলে তাঁর দাবি।
তিনি বলেন, ‘আমার ভাইকে মূলত হত্যা করা হয়েছে।’ পাইলটের কর্মস্থল গালফ এয়ার সময় মতো চিকিৎসা সেবা ও তাঁর স্বাস্থ্যের সঠিক তথ্য সরবরাহ করেনি বলেও অভিযোগ করেন তালা এলহেনডি।
তালা এলহেনডি জানান, ভাই-বোন দুজনই যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক। তাঁর ভাই ইউসুফ আল হিন্দি গলফ এয়ারের পাইলট ছিলেন আর তিনি তালা এলহেনডি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করেন। ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তিনি বাংলাদেশে ছুটে আসেন। খোঁজখবর নিয়ে ইউনাইটেড হাসপাতাল ও গালফ এয়ার কর্তৃপক্ষের অবহেলার নানা প্রমাণ পেয়েছেন বলে দাবি তাঁর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালা এলহেনডি বলেন, ‘আমার ভাইকে জর্ডানে সমাহিত করা হয়েছে। আমি হাসপাতালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার দীর্ঘ ৪৬ দিন সময় লেগেছে এসব তথ্য প্রমাণ সংগ্রহে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে