নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর সড়কে যানজট ও অবৈধ দোকানপাটে বিরক্ত হয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। দ্রুত ভিত্তিতে সড়কের যানজট নিরসন করার তাগাদা দিয়েছেন ভরা মজলিশে।
বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুলের নব নির্মিত নাসরিন ওসমান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সেলিম ওসমান বলেন, ‘আমি আজকের অনুষ্ঠানে টাইমমতো আসতাম। কিন্তু ওসি সাহেব, আপনার কারণে এখানে আসতে ১ ঘণ্টা ৪৫ মিনিট লেট হইসে। আপনি আমার কাছে জানতেও চান নাই আমি কোন রাস্তা দিয়ে আসব। মদনপুর থেকে ঢোকার সময় রাস্তার দুইপাড়ে দোকানের মেলা। এক জ্যাম দেখি এলিফ্যান্ট রোডে আরেকটা এই রাস্তায়। কাঠের দোকান ঝুটের দোকান দুপাশে। ইউএনও সাহেব আপনি স্বচক্ষে দেখবেন মানুষের চলাফেরায় যেন অসুবিধা না হয়।
সেলিম ওসমান আরও বলেন, আজকে যদি সেখানে ডেলিভারি রোগী থাকত তাহলে রোগী বাচ্চা দুজনেই মারা যেত। এই রাস্তায় জরুরি ভিত্তিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো উপায়ে এটা করতে হবে। এই রাস্তা একদিন ফোর লেন করা হবে। পীর ফকির আউলিয়া জায়গা দখল করবে আর আপনারা কিছু করবেন না? মানুষের সাথে ভালো ব্যবহার না করে পীরের দরবারে গেলে কাজ হবে না। এই রাস্তায় আমাদের রোগীবাহী গাড়ি যায়। সুতরাং এই রাস্তা যেন পরিচ্ছন্ন থাকে। আপনি যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি রাস্তা পরিষ্কার করে ফেলব। এবার মোবাইল কোর্ট অথবা মার্শাল কোর্ট করেন, রাস্তা আমি ক্লিন চাই।’
উল্লেখ্য, বন্দরের মদনপুর সড়কে বিভিন্ন কাঠের দোকান, ঝুটের দোকান এবং পণ্য ওঠা নামার গাড়ি পার্কিং করে রাখায় সড়ক সরু হয়ে থাকে। এতে করে এই সড়কে নিত্যদিন যানজট তৈরি হয়। এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও আমলে নিচ্ছিলেন না কেউই। সাংসদ সেলিম ওসমান নিজে যানজটে ভুক্তভোগী হওয়ার পর বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখে আঙুল দিয়ে সমস্যা দেখিয়ে দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে