
টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনকে চার মামলায় ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার টাঙ্গাইল সদর আমলি আদালতে হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালতে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুপুরে ছানোয়ার হোসেনকে টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, দুইটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করে আমলি আদালতে হাজির করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলছাত্র মারুফ হত্যা মামলা ও দ্রুতবিচার আইনের মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর তাঁকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোছাম্মৎ রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকেই ছানোয়ার হোসেনকে তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করবেন।
উল্লেখ্য, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
পরে ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর ভাটারা থানা-পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। ভাটারা থানায় করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে