
নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তৃতীয় দফায় জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে জেরা করা হয়।
জেরা শেষে আসামিপক্ষের আইনজীবী আরও এক দিন জেরা করার জন্য সময় আবেদন করলে আদালত আগামী ২৩ এপ্রিল পরবর্তী জেরার দিন ধার্য করেন।
আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করেছি। জেরায় তিনি অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। আমরা তাঁকে আজ ৭০ থেকে ৮০টি প্রশ্ন করেছি। তিনি একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি। আমি জানি না, মনে নেই এই ধরনের উত্তর দিয়েছেন পুরো সময়ে। তাতেই স্পষ্ট হয় এটি গোঁজামিলপূর্ণ দায়সারা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যা।’
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম ধীর গতিতে সম্পন্ন করতে বারবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছে। তারা তিনবার জেরা করার পরও আরও এক দিন সময় চেয়েছে। সাধারণত জেরা এক দিনই যথেষ্ট। মামলায় এখন পর্যন্ত যত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য এসেছে, তাতে সবই স্পষ্ট যে মামুনুল হক এই ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত।’
আজ মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। জেরা শেষে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে