
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাক (ডিজিএম) সোহরাব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা দীর্ঘদিন যাবৎ নোটিশ করার পরও বকেয়া বিল পরিশোধ করছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
জানা গেছে, ৩৪ মাস যাবৎ বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া আরও ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম সোহরাব হাসান, এজিএম মো. আশেকুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে