
গাজীপুরের শ্রীপুরে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন্নাহার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামসুন্নাহার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর আহত তাঁর ছেলে সানোয়ার হোসেন (১৬) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের চাচা নইমুদ্দিন ফকির বলেন, ‘মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে। নিহতের ছেলের অবস্থাও আশঙ্কাজনক এবং তার চিকিৎসা চলছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতরে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণটি মারাত্মক ছিল। দোতলার জানালার থাই গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে নিচে পড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে