রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিল।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
সাজিদকে হাসপাতালে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে তিন কন্যা অটো সেন্টারের মালিক তিনি। আর সেখানকার কর্মচারী সাজিদ। সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ।
সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কেউ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরা এলাকা থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হোন্ডা গ্যারেজ মালিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. ফারুক জানান, রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়েছিল সে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে