ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও তদন্তের দাবি জানিয়েছে সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে কুমিল্লা সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
হাবীবের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ডিআরইউর সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করার দাবি জানিয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি মিজান মালিক বলেন, ‘হাবীবের মৃত্যুর রহস্য জানার জন্য সাংবাদিকদের নিয়ে একটি কমিটি করা উচিত। তাঁর মৃত্যুর রহস্য বের করতে সাংবাদিকেরা সমন্বয় করবেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরে বিষয়গুলো অবহিত করবেন। এতে সড়ক দুর্ঘটনায় এ ধরনের আরও অনেক রহস্য উদ্ঘাটিত হবে।’
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক সোহেল সানি বলেন, ‘হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য তৈরি হয়েছে। আমরা মনে করি তাঁর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এটি হয়তো সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আর যদি এমনটি হয় তাহলে বিষয়টি উদ্বেগজনক।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘হাবীবের মৃত্যু আমরা মেনে নিচ্ছি। কিন্তু তাঁর মৃত্যু কীভাবে হলো সেই তথ্যও আমাদের জানার অধিকার আছে। আমরা কোনো তৎপরতা দেখতে পাইনি সরকারের কোনো মহল থেকে। যদি সড়কের ত্রুটির কারণে হয়ে থাকে সেটি প্রকাশ করে ব্যবস্থা নেওয়া উচিত।’
ডিআরইউর সাবেক সভাপতি মোরসালীন নোমানী বলেন, ‘হাবীবের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। এভাবে তাঁর অকালে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। তাঁর মৃত্যুর রহস্য রয়েছে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে দাবি জানাই, সে কীভাবে মারা গেল তা যেন প্রকাশ করা হয়। সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি হত্যা করা হয়েছে তা জানা দরকার। এক সপ্তাহ হয়ে গেছে তাঁর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এটি হতাশাজনক। তাই সাংবাদিকদের আহ্বান জানাই এই ঘটনা নিয়ে যেন প্রতিবেদন করা হয়।’
মানববন্ধনে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি শরীফুল ইসলাম, সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, কুমিল্লা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন জসিম, ডিআরইউর অর্থ সম্পাদক এস এম কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ, সাবেক তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি রাত দুইটার দিকে রাজধানীর হাতিরঝিলে ‘মোটরসাইকেল দুর্ঘটনায়’ নিহত হন হাবীবুর রহমান। ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে