রাজধানীর শ্যামলীতে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারিতে চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা শুনেছি। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শ্যামলী ইউনিটের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়াসহ ৮ থেকে ১০ জন ইউনিট কার্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজনের একটি দল অতর্কিত হামলা চালায়। এতে চার নেতাকর্মী আহত হন।
সর্বশেষ পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ভূঁইয়া জানান, দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার পুলিশ উপস্থিত আছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে