ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তাঁরা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ বলছে ওই মিছিল দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।
মিছিলের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেয়। সবার মুখে মাস্ক পরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের ছবি। ব্যানারে লেখা বিক্ষোভ মিছিল। আশুলিয়া থানা যুবলীগ মিছিলের আয়োজন করে। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেওয়া হচ্ছিল।
ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। মূলত তাঁরা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিল। তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাঁদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোক। তাঁরা অন্য দলের ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিল। বাকিদের দ্রুত গ্রেপ্তার করব।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে