গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজারে টাকা তোলার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে গতকাল মঙ্গলবার এক মাহুতের মৃত্যু হয়। সেই হাতিটির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে বন্য প্রাণী ইন্সপেক্টর রাজু আহমেদের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল হাতিটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসে।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিএফ মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে সংবাদ পাই একটি হাতি মাহুতকে আছড়ে মাটিতে মেরে ফেলেছে। স্থানীয় প্রশাসন এবং জনতা হাতিটিকে কোনোভাবে আটকে রেখেছে। এমন খবরের ভিত্তিতে বন্য প্রাণী ইন্সপেক্টর রাজু আহমেদের নেতৃত্বে ভেটেরিনারি সার্জন সারোয়ার আহমেদ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনজন মহুতসহ একটি দল হাতিটি উদ্ধারে যায়।’
তিনি বলেন, সেখান থেকে কোনো প্রকার ট্রাঙ্কুলাইজার (চেতনাহীন করতে ব্যবহৃত বিশেষ ধরনের বন্দুক) ব্যবহার না করে মাহুতেরা হাতিটিকে বশে আনতে সক্ষম হয়। উদ্ধার করা হাতিটিকে পার্কে কিছুদিন বিশেষ কোয়ান্টামে রাখা হবে। তার আচরণ স্বাভাবিক হলে তাকে অন্য হাতির সঙ্গে রাখা হবে।
তিনি আরও জানান, কিছুদিন আগে নির্যাতনের শিকার একটি হাতিকে পার্কে আনা হয়েছে। পার্কে এখন হাতির সংখ্যা ৯।
উল্লেখ্য, গতকাল সকালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পোলসাইর বাজারে টাকা তুলছিলেন মাহুত নজরুল ইসলাম। হাতিটি মাহুতকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে