
আগামীকালের মধ্যে গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ক্যাডাররা। আজ রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম গেজেটে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারিয়া ইসলাম।
তিনি বলেন, ১০ মাস ধরে দুই ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর গত বছরের ১৭ নভেম্বর আমাদের ২২৭ জনের যোগদানের তারিখ নির্ধারণ করে ১৫ অক্টোবর গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে চলতি বছরের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু গত ৩০ ডিসেম্বর যোগদানের একদিন পূর্বে প্রকাশিত নতুন গেজেটে আমাদের ২২৭ জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়। এই সিদ্ধান্ত আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ২২৭ জন সুপারিশপ্রাপ্ত অফিসারের নিয়োগ স্থগিত হলে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে আমাদের গেজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চেয়েছিলাম। সে প্রেক্ষিতে ২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। আমরা সবাই সেই সুযোগ গ্রহণ করি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, কারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকলে তারা যোগদান করতে পারবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যেহেতু প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির দপ্তর জড়িত, সেক্ষেত্রে নতুন গেজেট প্রকাশিত হতে দুই থেকে তিন কর্মদিবস প্রয়োজন হতে পারে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি।
শিক্ষা ক্যাডার থেকে বাদ পড়া রায়হান মিয়া বলেন, সামনে ঈদ আসছে। আমরা যেন এই ঈদটা পরিবারের সঙ্গে আনন্দে উদ্যাপন করতে পারি, সেজন্য ঈদের আগেই আমাদের যোগদান নিশ্চিত করতে হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে