
মাদারীপুরের শিবচরে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কুতুবপুরের বাবুখাঁর সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত চারজন হলেন কুতুবপুর ইউনিয়নের মুন্সীকান্দির মো. শাহজাহান তালুকদারের ছেলে মিঠুন (২৫) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), জয়নগরের মঞ্জু সরদারের ছেলে রমজান (২১) ও ইসকান খানের ছেলে অলি খান (২২)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হয়েছিলেন ওই যুবকেরা। বাবুখাঁর সেতুর কাছে প্রথমে বিপরীতমুখী দুটি বাইকের সংঘর্ষ হয়। পরে আরেকটি বাইক এসে এতে আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান অলি ও রমজান।
জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।’
শিবচর থানার ওসি রতন শেখ জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে