
আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্তার হোসেন বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ২৯৯ টাকার সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে, এই সন্দেহে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।
মামলার এজাহারে বলা হয়, ডা. মো. এনামুর রহমানের নামে মোট ৮ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৪৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই সময়ে তাঁর সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা। ৫টি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা জমা এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা উত্তোলন করেছেন এনামুর রহমান। সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ও আয়ের উৎস আড়াল করেছেন।
এসব অভিযোগে মো. এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
চলতি বছরে জানুয়ারি মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।
ডা. এনামুর ঢাকা-১৯ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ২০১৯—২০২৪ মেয়াদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে