
ঠাকুরগাঁও কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া মাদক সম্রাট মো. মোজাম্মেল হক ওরফে ভুলুকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিউ)। গ্রেপ্তার ভুলু একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চিলাভিটা গ্রামের মৃত মাহবুব হোসেনের ছেলে।
আজ শনিবার সকালে সাভার থানার হেমায়েতপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গ্রেপ্তার ভুলুকে আশুলিয়া থানার একটি মামলায় হাজির করার জন্য গত ২৬ জুন ঢাকায় আনা হচ্ছিল। পথে বগুড়া জেলার শাহজাহানপুর থানার রহিমাবাদ এলাকায় রাত পৌনে ৩টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ভুলুর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
আসলাম খান আরও জানান, দুর্ধর্ষ মাদকসম্রাট মোজাম্মেল হক ওরফে ভুলু কারাবাস থেকে বাঁচাতে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিউ) জালে আটকে গেলেন তিনি।
গ্রেপ্তার মোজাম্মেল হক ওরফে ভুলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে