
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন ও সরকারি আদেশ অমান্য করার দায়ে নৌকার সমর্থক সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জরিমানা এবং দুই কর্মীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের এক কর্মীকেও জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বালুর মাঠ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। অপর দিকে নৌকার পক্ষের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীকে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার চেষ্টাসহ পোস্টার ছিঁড়ে ফেলেন। বিকেলে ৪টার দিকে সাওরাইদ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা আয়োজন করা হলেও নৌকার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীদের সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে সাওরাইদ বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউপি সদস্য সামসুল আলমকে ৩০ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই সময় প্রশাসনের নিষেধ অমান্য করার অপরাধে নৌকার দুই কর্মী শফিকুল ইসলাম খন্দকার ও তাইফুর রহমান মোরসালিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা টাকা দিতে না পারায় তাঁদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থক মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে (৪৬) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুমকির অপর দুই সমর্থককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের কর্মী ও সাবেক মেম্বার সাওরাইদ এলাকার সেলিম শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের দণ্ডপ্রাপ্ত দুজনকে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। বিধি অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে