সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের ছুটির আগেই ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। এখন পেপারবুক তৈরি হলে এটি শুনানির জন্য আসবে।’
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড হাইকোর্টের অনুমোদন ছাড়া কার্যকর করা যায় না। যার কারণে রায়ের পর সব নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) নামে পরিচিত।
এর আগে গত ৩০ মার্চ সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেন। আসামিরা হলেন—আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ ও আবুল খায়ের রশীদ আহমদ। রায়ের সময় আবুল খায়ের রশীদ কারাগারে আর বাকিরা পলাতক ছিলেন।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। হত্যাকাণ্ডের পর অনন্তের ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে