
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের আখখেত থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম হিলাল প্রামাণিক (৫৫)। তিনি হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা জিলাল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে হিলাল প্রামাণিক পদ্মার চরে নিজের জমিতে ধান লাগাতে যান। ওই তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
আজ শনিবার সকালে পদ্মার চরের একটি আখখেতে হিলালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পাংশা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, হিলাল প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। আবেদন গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে