মুন্সিগঞ্জের শ্রীনগরে সালিসে ডেকে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবুর উপস্থিতিতে হামলা ও মারধরে তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় জবেদা হক (৬৫), মিজানুর রহমান জাবেদ (৩২) ও ফজল হক (৭২) নামে ৩ জন আহত হয়েছেন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি শত্রুতার জেরে কুকুটিয়া ইউনিয়নের টুনিয়া মান্দ্রা গ্রামের ফজল হক ও তার স্ত্রী জবেদা বেগমকে একই গ্রামের নুরুল বেপারীর (৫৫) লোক মারধর করে। এ বিষয়ে শ্রীনগর থানায় ৪ ফেব্রুয়ারি একটি মামলা করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে পুনরায় নুরুল বেপারী ফজল হককে হুমকি দিলে ৮ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তপন হোসেন ইউনিয়ন পরিষদে ফজল হক ও তার স্ত্রী ছেলেকে সালিসের মাধ্যমে আপস মীমাংসার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যানের সঙ্গে কথা বলা শেষে চেয়ারম্যানের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগী জবেদা হকের স্বামী ফজল হোক বলেন, ‘নুরুল হকের সঙ্গে বিবাদ মীমাংসার জন্য ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যায়। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষ করে রুম থেকে বের হতেই ৪০-৪৫ জন আমদের ওপর হামলা চালায়। আমি হামলাকারীদের বিচার চাই।’
ইউপি সদস্য তপন হোসেন বলেন, ‘ওদের দুই গ্রুপে পুরোনো মামলা ছিল। সেটি সমাধানের জন্য চেয়ারম্যান আমাকে তাদের ডেকে আনতে বললে আমি তাদের ডেকে নিয়ে আসি। সেখানে চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা শেষে তারা বের হয়ে গেলে কে বা কারা তাদের ওপর হামলা করে সেটা ওরাই বলতে পারবে।’
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, ‘আজকে সালিস ছিল না। তবে তাদের সালিসের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কথা শেষ করে আমি গাড়িতে উঠে যাওয়ার পরে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমি শুনে সেখানে মেম্বারদের পাঠিয়েছি।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে