নিখোঁজের এক দিন পর নরসিংদীতে খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম রাবেয়া বেগম (৫৫), তিনি ওই এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে আজ (রোববার) দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘কীভাবে রাবেয়া বেগমের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘এ ঘটনার তদন্ত চলছে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে