
‘নির্বাচন ছাড়াই জাতীয় সংসদ ও সরকারের মেয়াদ ৫ বছর বাড়ানোর’—দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা শিক্ষক সমিতি সমর্থন করে না, এটি তাঁর একান্ত ব্যক্তিগত বক্তব্য বলে মনে করে শিক্ষক সমিতি।
আজ বুধবার সন্ধ্যায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে শুধু ড. আ ক ম জামাল উদ্দিনের বক্তব্যকে শিক্ষক সমিতির ব্যানারে গণমাধ্যমে উপস্থাপন করায় প্রতিবাদ জানায় শিক্ষক সমিতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশে সকল মত ও পথের শিক্ষকগণ অংশগ্রহণ করেন এবং তাদের মত নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকল সময়ই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান করে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে দৃঢ় ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এ সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশে যে বক্তব্য ড. আ ক ম জামাল উদ্দিন রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তা সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য, শিক্ষক সমিতির বক্তব্য নয়।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বাস করে সকল দল ও জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ও এ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। ড. আ ক ম জামাল উদ্দিন শিক্ষক সমিতির কার্যকরী পরিষদেরও সদস্য নন।’
উল্লেখ্য, ২২ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের শাস্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে নির্বাচন ছাড়াই পাঁচ বছর সরকারের মেয়াদ বাড়ানোর দাবি করেন আ ক ম জামাল উদ্দিন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে