রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে পাংশার সত্যজিৎপুর ও সদর উপজেলার পাচুরিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি বিকেলে পাংশার সত্যজিৎপুর এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাতনামা (২৮) এক যুবক রেলসেতুর গাডারের ধাক্কায় নিচে পড়ে মারা যান।
অন্যদিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেনটি পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে