
গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে দুটি উদ্ধারকারী ট্রেন। একটি ময়মনসিংহ, অপরটি ঢাকা থেকে এসে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ রেলওয়ের তিন শতাধিক সদস্য কাজ করছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে ট্রেন দুটি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইনের দুই পারে দুটি উদ্ধারকারী ট্রেন এসেছে। প্রথমে লাইনে থাকা বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে ট্রেন দুটি কাছাকাছি নিয়ে আসা হবে। পরে লাইনচ্যুত বগিগুলো লাইনে উঠিয়ে উদ্ধারকারী ট্রেন টেনে নেবে। উদ্ধার অভিযানে রেলওয়ে প্রকৌশল বিভাগের শতাধিক কর্মী কাজ করছেন।
উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে