
সাবেক সংসদ সদস্য (যশোর-৩), বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহেদ আহমেদের ছেলে ও গেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ, তাঁর মা এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে বিভিন্ন কোম্পানির চার কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের আবেদনে এসব শেয়ারের মোট মূল্য ২৬ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার দেখানো হয়েছে।
দুদকের উপপরিচালক রেজাউল করিমের করা এই আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।
অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যাংক হিসাব থেকে অন্যত্র অর্থ স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন। তাঁরা যাতে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন, তাই অবরুদ্ধকরণ (ফ্রিজ) আবশ্যক।
আদালত শুনানি শেষে ৩৬টি কোম্পানির এসব শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন। ৩৬টি কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—জেমকন লিমিটেড, চরকা এসপিসি পোলস লিমিটেড, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, জেমিনি এগ্রো, চরকা স্টিল, জেমকন স্পোর্টস, জেম গ্লোবাল, মিনা রিটেইলস, আজকের কাগজ, খবরের কাগজ, বাংলা ট্রিবিউন ইত্যাদি।
১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাঁদের মা কাজী আমিনা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ২৬ ফেব্রুয়ারি নাবিল পরিবারের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে