
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) তহবিলের প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান প্রত্যেককে জামিন দেন।
জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী, চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ারা বেগম ও সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।
আজ সকালে তাঁরা আদালতে আত্মসমর্পণসহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম।
এর আগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বিভিন্ন সময়ে জামিন পান।
গত বছর ২২ মে চারজন ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাঁদের জামিন না দিয়ে হাইকোর্ট শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরের দিন ঢাকার মহানগর দায়রা জজ তাঁদের কারাগারে পাঠান। এরপর তাঁরা দীর্ঘদিন জেলখাটার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পান। পরে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিন পান।
প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিম্যাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর ও গোপন করার মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের সুপারিশকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কিছু সদস্যের অনুমোদনের মাধ্যমে এ অর্থ লোপাট করা হয়। দুর্নীতি দমন কমিশন ৯ আসামির বিরুদ্ধে গত বছর ১০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে। পরে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে