নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের (সাকমিড) আয়োজনে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের মাঝে গুজব প্রতিরোধে একটি আলোচনাসভা ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মধুবাগে অবস্থিত শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা হেলেনের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
গুজব প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে হোসনে আরা হেলেন বলেন, ‘ইন্টারনেটে পাওয়া যেকোনো তথ্য যেমন বিশ্বাস করা যাবে না, তেমনি যাচাই-বাছাই ছাড়া এগুলো শেয়ার করাও যাবে না। পাশাপাশি গুজব প্রতিরোধ ও প্রতিকারের জন্য মানুষের সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। এ জন্য ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি গুজব প্রতিরোধে মাল্টি স্টেক হোল্ডার সৃষ্টি করতে হবে।’
সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অবশ্য সচেতনতার পাশাপাশি তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মানসিকতার পরিবর্তনও জরুরি বলে ব্যক্ত করেন। এ ছাড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো. এনামুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা আলোচনা সভায় উপস্থিত থেকে গুজব প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের আহ্বান করেন।
সাকমিডের প্রোগ্রাম অফিসার মাহবুবা আহমেদ রোজী ও মো. রাশেদুজ্জামান রাশেদ আলোচনা সভাটি পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে