সাংবাদিক শামসুজ্জামান শামসকে বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। আজ বুধবার সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেন ও সম্পাদক আলকামা আজাদ এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিক শামসের মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সরকার ও রাষ্ট্রকে গুলিয়ে ফেলেছেন। সরকার যেখানে কতিপয় ব্যক্তি ও রাষ্ট্র কতগুলো সুসংহত প্রতিষ্ঠানের সমষ্টি, সেখানে কতিপয় ব্যক্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের খায়েশ মেটানোর চেষ্টা করছে। এই অপচেষ্টা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছে।’
সাংবাদিক নেতারা বলেন, ‘সেই সঙ্গে রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে কর্তৃত্ববাদী চরিত্রে রূপান্তর করেছে। এতে জনগণের ব্যক্তিস্বাধীনতা ও বাক্স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। যার ফলশ্রুতিতে সাংবাদিকতার মতো পেশা আজ হুমকির মুখে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে সিআইডি পরিচয়ে সাদাপোশাকের কয়েক ব্যক্তি জাবিসাসের সাবেক সদস্য শামসুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগানের বাসা থেকে তুলে নিয়ে যায়।’
জাবিসাস নেতারা সংবিধানের দুটি অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের ৩৩(১) নম্বর অনুচ্ছেদে গ্রেপ্তার কোনো ব্যক্তিকে যথাসম্ভব গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। ৩৩(২) অনুচ্ছেদে গ্রেপ্তার ও প্রহরায় আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতের সামনে উপস্থাপন করে আইনগত অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে।’
তাঁরা আরও বলেন, ‘কয়েক দিন পরপরই সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের খবর পাওয়া যায়। শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনাটি মানুষের লেখার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার পাঁয়তারা ছাড়া কিছুই নয়।’ নেতারা অতিসত্বর শামসুজ্জামানকে নিরাপদে ও অক্ষত অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে