নারায়ণগঞ্জের বন্দরে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে লিটন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাঁকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে লিটনকে আটক করে স্থানীয় জনতারা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয় ৷ এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত লিটন মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লিটন মিয়া ১৫ বছরের এক কিশোরকে মোবাইলে ভিডিও গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাঁর নিজ ঘরে ডেকে আনে। পরে ওই ভুক্তভোগীকে জোরপূর্বক নির্যাতন করে লিটন। ওই সময় কিশোরের চিৎকারের শব্দ পেয়ে কিশোরের মা ও এলাকাবাসী ছুটে আসে। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, অভিযুক্ত লিটনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে