
গাজীপুর কালীগঞ্জের সাবেক পৌর মেয়র ও আ. লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
এস এম রবীন হোসেন পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত বারেকের ছেলে। তিনি কালীগঞ্জ থানার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
জানা গেছে, এস এম রবিন হোসেন তিন বছর ধরে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। ছাত্র–জনতার উত্থানের পর তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সরকারি নির্দেশনায় অপসারিত হন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।
রবিন হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জে নিজের বাড়িতে না থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ছাত্র-জনতার আন্দোলন প্রকট হতে থাকলে গত ৪ আগস্ট তাকে শেষবারের মতো কালীগঞ্জে দেখা যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় গ্রেপ্তার হয়েছেন। ওই থানার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সেখান থেকে এই সাবেক মেয়রকে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে