
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানকে সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৯তম বিসিএসের (প্রশাসন) দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি-১ নির্বাচিত হয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার। সহসভাপতি-২ নির্বাচিত হয়েছেন পুলিশ সংস্কার কমিশন প্রধান মহোদয়ের একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকার। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার সহসভাপতি-৩ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. ইকবাল হোসেন কোষাধ্যক্ষ এবং মো. সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদ্য নির্বাচিত সভাপতি তারিক হাসান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ব্যাচের জন্য যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন, সকল সদস্যকে ডেটাবেইস প্রস্তুত এবং সদস্যদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, যা যুগের চাহিদা মেটাতে সক্ষম হবে। এ ছাড়া আন্তক্যাডার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়িয়ে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি সুষ্ঠুভাবে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হককে প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। আজ সেই কমিশন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে