
ঢাকার সাভার হেমায়েতপুরে তেলের ট্যাংকার থেকে ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন সাকিব (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন চারজন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, সাকিবের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।
তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বাকি ছয়জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও গুরুতর।
মৃত সাকিবের বড় ভাই মো. নাইম জানান, তাঁদের বাড়ি বরগুনার সদর উপজেলায়। বাবার নাম আবেদ আলী। পেশায় ট্রাক হেল্পার ছিলেন সাকিব। আগুনে পুড়ে যাওয়া তরমুজের ট্রাকে ছিল তিনি।
এর আগে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে নজরুল ইসলাম (৪৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন মঙ্গলবার দিবাগত রাত ১০টায় মারা যান হেলাল উদ্দিন (৪০)। এ ছাড়া ইকবাল হোসেন নামে আরও একজন ঘটনাস্থলেই মারা যান।
দগ্ধ অন্যরা হলেন প্রাইভেট কার চালক আ. সালাম (৩৫), প্রিমিয়ার সিমেন্ট বহনকারী গাড়ির চালক আল আমিন (২৮) ও গাড়িটির লেবার মিলন মোল্লা (২০), ফল ব্যবসায়ী আল আমিন (৩০), তাঁর মেয়ে স্কুলছাত্রী মিম (১০) ও ফল ব্যবসায়ী নিরঞ্জন (৪৫)।
হাসপাতালে ভর্তি দগ্ধ প্রাইভেটকার চালক আ. সালাম জানান, তিনি হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। তবে হেমায়েতপুর জোড়পুল এলাকায় একটি তেলের ট্যাংকার দুর্ঘটনায় রাস্তার ওপর উল্টে ছিল। সেটির কারণে পাশ দিয়ে অন্য সব গাড়ি ধীর গতিতে পার হচ্ছিল। আর রাস্তায় ওই ট্যাংকার থেকে তেল গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ সেখানে আগুন ধরে ওঠে। এতে ট্যাংকারের আশপাশে থাকা অনেকগুলো গাড়িতে আগুন ধরে যায়।
সালাম জানান, তার প্রাইভেট কারে কোনো যাত্রী ছিল না। যখন প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়, তখন তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে যান। তবে এর আগেই তিনি মাথার একপাশে ও পায়ে দগ্ধ হন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে