মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন শিশু। এতে আহত হয়েছে আরও এক শিশু। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধামারণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো-উপজেলার ধামারণ গ্রামের মো. মমিন শেখের ছেলে রবিউল শেখ (১২), সোনারং গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সানজিদা (৯) ও মো. কামালের ছেলে লামিম (১০)। আহত শিশুর নাম সিফাত (৯)। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের সানজিদা ও লামিম মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটি পেয়ে তারা একই উপজেলার ধামারণ গ্রামে বেড়াতে যায়। সেখানে সমবয়সী মামার সঙ্গে বাড়ির পাশে শাপলা কুড়াতে গেলে বজ্রপাতে তাদের তিনজনেরই মৃত্যু হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতে তিন শিশু মারা গেছে। এর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে