
টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তিনি পাবনার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সূত্রে পুলিশ জানিয়েছে, মনিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২-১৪টি মামলা রয়েছে।
বাইমাইল পশ্চিমপাড়ার বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, ‘রাত ৩টার দিকে তিন-চারজন চোরের একটি দল আমাদের গোয়ালঘরের টিন কেটে গরু চুরি করতে ভেতরে প্রবেশ করে। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তোলেন। এরপর তাঁরা চোর চোর বলে চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এ সময় চোরের দল দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই চোরকে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে