
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া সরকারি মাদ্রাসা–ই–আলিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ খান রানা সদস্যসচিব ও মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. নওসের আলী সদস্য (অর্থ) নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাডার সদস্যদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এতে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আহ্বায়ক এবং সরকারি মাদ্রাসা ই আলিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ খান রানা সদস্যসচিব ও মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. নওসের আলী সদস্য (অর্থ) নির্বাচিত হন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে