
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জহিরের। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তিনি। নিহত জহির জেলার গজারিয়া উপজেলার বাসিন্দা।
আহত দুজন হলেন মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, ভোরে উপজেলার তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন চারজন। মাঝপথে গলায় ছুরি চালিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোচালকসহ তিন অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
হতাহতরা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন জানিয়ে ওসি শাকিল আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে