কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মঈন (১৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঈন উপজেলার আচমিতা গ্রামের মজলু মিয়ার ছেলে ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র।
এ সময় মোটরসাইকেল থাকা আরোহী তার চাচাতো ভাই মো. সোলেমানও (২৩) গুরুতর আহত হন। আহত সোলেমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঈন ও তাঁর চাচাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে কটিয়াদীতে আসছিলেন। পথে চারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঈনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী সোলেমানকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে