
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

প্রবাসীদের তিন দাবির মধ্যে রয়েছে— প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে; প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে