
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে যাত্রাবাড়ী দয়াগঞ্জ বটতলা এলাকায় ওই বাসার মেইন গেটের সামনে (বাড়ির ভেতর) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
মৃত হুমায়ুন কবিরের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তাঁর বাবার নাম সিরাজ হাওলাদার। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোটর ট্রান্সপোর্ট (এমটি) শাখায় চালক পদে কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে শায়িত অবস্থায় পায়। তাঁর গলায় দাগ রয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, হুমায়ুন কবির স্ত্রী ছালমা ও দুই সন্তানকে নিয়ে দয়াগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ত্রী ছালমাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে