
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নূর মোহাম্মদ (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।
নূর মোহাম্মদ (৫৭) কুষ্টিয়া মিরপুরের খয়েরচড়া চিথলিয়া এলাকার শামসুদ্দিন মণ্ডলের ছেলে ও দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক ছিলেন।
উপরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার নলছাটা এলাকার নলছাটা ব্রিজের পশ্চিম পাশে একটি ট্রাক এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নূর মোহাম্মদ নিহত হন। পরে নিহতের লাশ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে