
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ তুহিন (২৫) ও রাফি (২৩) নামে দুই যুবক মারা গেছেন। আজ রোববার বেলা ১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এ ঘটনা ঘটে।
নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারির ছেলে ও নিহত রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের কাজ করার সময় টেকনিশিয়ান তুহিন ও রাফি কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ‘ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামে দুজনকে পাঠালে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা দুজনই মারা যায়।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে