
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘পতিত সরকারের ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল-পলাশের দরিদ্র মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে।’
আজ রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কী কোনো দেশের আইন হতে পারে।
‘তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে তাদের উচ্ছেদ করেছে।’ এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এর আগে আজ দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে