
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’
তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’
এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে