
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির ভাড়াটিয়া পোশাককর্মী রুবেল মিয়া (২৬) তাঁর স্ত্রী মাহমুদা আক্তারকে (২২) পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ রুবেলকে হাসপাতাল থেকে আটক করে। রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। নিহত মাহমুদা একই গ্রামের মোস্তফার মেয়ে। রুবেল মিয়া ফজলুল হক মিলিটারির বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আটক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে