দৌলতপুরের কলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদের জন্য সহোদর দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে দুই ভাইয়ের লড়াই নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
ওই দুই ভাই হলেন, কলিয়ার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (টিউবওয়েল) ও তাঁর ছোট ভাই মো. শিপন মিয়া (ফুটবল)। তাঁরা কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের বাসিন্দা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালুকনগরে একটা গ্রাম নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। তালুকনগর গ্রামের মোট ভোটার ২ হাজার ৭৫২ জন। এ ওয়ার্ডে দুই ভাই ছাড়া আরও ৫ জন প্রার্থী আছেন।
তালুকনগর গ্রামের ভোটার ইউসুফ আলী বলেন, আমাদের গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন। আমাদের এক গ্রাম নিয়েই একটি ওয়ার্ড। আমরা গ্রামবাসীরা মিলে তাঁদের একত্রিত করার চেষ্টা করেছি। কিন্তু দুজনকে একসঙ্গে বসানো সম্ভব হয়নি।
প্রার্থিতার বিষয়ে শিপন মিয়া বলেন, আমার বড় ভাই আগে একবার ইউপি সদস্য ছিল। এবার তাঁকে ছাড় দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, প্রার্থী হয়েছেন। পরিবারের অধিকাংশ লোক ও আত্মীয়স্বজন আমার পক্ষে আছেন। আশাবাদী এবার আমিই এই ওয়ার্ডের মেম্বার হব।
আব্দুস সামাদ বলেন, আমি ৫ বছর কলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলাম। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য গ্রামের ৩ / ৪ জন লোক আমার ছোট ভাইকে নির্বাচনে নামিয়েছেন। আমি এবং আমার আত্মীয়স্বজন অনেক চেষ্টা, তদবির করেও তাঁকে নির্বাচন থেকে সরাতে পারিনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে