
রাজধানীতে ভাঙারির দোকান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আহত যুবকের মৃত্যুর ঘটনায় পলাতক ভাঙারির দোকানমালিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদাবর থানা-পুলিশ তাঁকে আটক করে। কালু রাজধানীর আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্পে বেড়িবাঁধসংলগ্ন একটি ভাঙারির দোকানের মালিক।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ দুপুরে কালুকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে ভাঙারির দোকান থেকে গ্যাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই দোকানের মালিক কালুকে আমরা আটক করেছি। মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
এ ঘটনায় গ্যাসের বিষক্রিয়ায় আরও ১৪ জন অসুস্থ হন। তাঁদের রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ বিষয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। পাঁচজন এখনো চিকিৎসা নিচ্ছেন। আমরা ধারণা করছি, কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে