
জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেননি। চিকিৎসাও দেননি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।
ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দী করেছিলেন এক ফটোসাংবাদিক। প্রায় ৬ মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সহমর্মিতা জানিয়ে সেই ছবি শেয়ার করেন অনেকে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সে সময় দায়িত্বপালন করা একজন চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ। হাতিরঝিল থানা-পুলিশের এসআই মো. তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্র বলছে, ইসমাইল আলীর চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর কারণেই তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের না চাওয়ার কারণেই সেদিন নিরাপত্তাকর্মীরা ইসমাইলকে সাহায্য করতে পারেননি। তাঁদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে